Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১২:৪০ পিএম

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

Advertisement

রংপুরে সোমবার বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।

জেলার প্রায় সব পরীক্ষাকেন্দ্রে একই অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

রংপুর নগরীর শালবন এলাকায় সরকারি রোকেয়া কলেজকেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছেন।

কয়েক পরীক্ষার্থী জানান, সকাল থেকে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ নেই। কক্ষগুলো অন্ধকার, তাই বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা।

রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী যুগান্তরকে জানান, রোববার রাতে ঝড় হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। তবে কয়েকটি কেন্দ্রে চার্জার লাইট ও ব্যাটারি দিয়ে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে পিডিবির এক কর্মকর্তা বলেন, রোববার মধ্যরাতে ঝড় হওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এ ছাড়া বিদ্যুৎ লাইনে গাছপালা পড়ায় দুটি ফিডার ছাড়া সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Advertisement

মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম