Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাবনায় বৈশাখীর দাওয়াপত্র বিতরণ করতে গিয়ে ছাত্র খুন

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ এএম

পাবনায় বৈশাখীর দাওয়াপত্র বিতরণ করতে গিয়ে ছাত্র খুন

ছবি: যুগান্তর

Advertisement

বৈশাখী উৎসবের দাওয়াপত্র বিতরণ করতে গিয়ে পাবনা সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শৈশব সাহা (২২) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শুক্রবার রাতে উপজেলার হাড়িয়াবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত শৈশব পাবনা পৌর এলাকার সিঙ্গা পালপাড়া মহল্লার চাল ব্যবসায়ী ভজেন্দ্রনাথ সাহার ছেলে। তিনি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কটা বাবু ও আবদুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। 

শুক্রবার মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামে বৈশাখী উৎসবের দাওয়াপত্র বিতরণ করতে যায় মামুন গ্রুপের সমর্থক শৈশব সাহাসহ কয়েকজন। সেখান থেকে রাতে বাড়িতে ফেরার পথে তাদের ওপর কটা বাবুর নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন শৈশব সাহার মৃত্যু হয়। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

বৈশাখী দাওয়াপত্র পাবনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম