Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভৈরবে ১২০ এতিমকে থাকার ব্যবস্থা করলেন ফরাসি নাগরিক

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ পিএম

ভৈরবে ১২০ এতিমকে থাকার ব্যবস্থা করলেন ফরাসি নাগরিক

ভৈরবে ১২০ এতিমকে থাকার ব্যবস্থা করলেন ফরাসি নাগরিক

Advertisement

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় হাজী আসমত আলী এতিম বালিকা বিদ্যালয়ে ১২০ জন এতিম ছাত্রের থাকার ব্যবস্থা করলেন ফরাসি নাগরিক বসকেট এ্যামেলি।

এই উপলক্ষে শহরের চণ্ডিবের এলাকায় বিদ্যালয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিশু পরিবারের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রধান সমন্বয়ক মাহিন সিদ্দিকী, উপদেষ্টা মো. নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, হিসাবরক্ষক মুজিবুর রহমান, ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের এতিম ছাত্রীরা রাতে হোস্টেলে থাকার জন্য ৪০টি তিনতলা বিশিষ্ট লোহার খাট, ১২০টি তোষক, বালিশ, বালিশের কভার ও বিছানার চাদর প্রদান করেন ফরাসি নাগরিক বসকট এ্যামেলি। এই ফরাসি নাগরিক পৃথিবীর ৪৭টি দেশে বিভিন্ন দরিদ্র প্রতিষ্ঠানে এমনিভাবে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বসকট এ্যামেলি তার বক্তব্যে বলেন, ভৈরবের এই ছোট শহরে এসে এতিম শিক্ষার্থীদেরকে রাতে আরামে থাকার ব্যবস্থা করে দিতে পেরে আমি গর্বিত হয়েছি।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম