Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির দুগ্রুপ মুখোমুখি

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০১৯, ০৩:২৯ পিএম

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির দুগ্রুপ মুখোমুখি

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী

Advertisement

সিলেটের বিশ্বনাথে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এবার বিএনপির দুগ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

একই স্থানে বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা সমাবেশের আহ্বান করলে ওই উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, উপজেলা বিএনপির পক্ষ থেকে শনিবার বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে নতুনবাজারস্থ সোনালী ব্যাংকের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ইউএনওর কাছে একটি আবেদন করা হয়েছে। গত ২৮ এপ্রিল ওই আবেদনটি করেছেন বলে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান।

এ ছাড়া এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে একই সময়ে পার্শ্ববর্তী লাইটেস স্ট্যান্ডে সমাবেশের জন্য ইউএনওর কাছে আরেকটি আবেদন করা হয়েছে। এ আবেদনটি করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক মতছির আলী ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ মাহতাব উদ্দিন।

গত ২৭ এপ্রিল তারা ওই আবেদনটি করেছেন বলে জানান। এ নিয়ে ভেতরে ভেতরে উভয়গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি ইউএনও অমিতাভ পরাগ তালুকদার।

Advertisement

সিলেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম