Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরের হাতে বিএনপি নেতা খুনের নেপথ্যে...

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ০৭:৫৪ পিএম

কিশোরের হাতে বিএনপি নেতা খুনের নেপথ্যে...

Advertisement

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপি নেতা নুরুল ইসলাম (৫৪) এক কিশোরের হাতে খুন হয়েছেন। পুলিশ ইতিমধ্যে ১৬ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করেছে।

হত্যাকাণ্ডের কারণ জানিয়ে ওই কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার বিকালে ওই কিশোর আদালতে জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এদিকে এ ঘটনার সাক্ষী হিসেবে আরও তিনজন আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
গত ১১ জুন সকালে পুঠিয়ার কাঠালবাড়িয়া গ্রামের একটি ইটভাটা থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুল ইসলাম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। এ ছাড়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত এই সংগঠনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে তিনি খুন হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল। তবে পুলিশের তদন্তে বেরিয়ে এল ভিন্ন কারণ।

পুলিশ কর্মকর্তা ইফতেখায়ের আলম জানান, নুরুল ইসলামকে হত্যার ঘটনায় তার মেয়ে বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন হিসেবে ছয়জনের নাম উল্লেখ করা হয়।

মামলা দায়েরের পর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রফিকুল ইসলাম তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। এরপর গত রোববার নুরুল ইসলামের প্রতিবেশী ওই কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

ওই কিশোর আদালতে তার জবানবন্দিতে বলেছে, প্রতিবেশী বলে সে নুরুল ইসলামকে নানা বলে ডাকত। কিন্তু নুরুল ইসলামের সমকামিতার অভ্যাস ছিল। তিনি ওই এলাকার বিভিন্নজনকে এ কাজে ব্যবহার করতেন। নুরুলের ফাঁদে পড়েছিল সে নিজেও।

আদালতে সে জানায়, টাকার লোভ দেখিয়ে প্রায়ই নুরুল তার সঙ্গে সমকামিতা করতেন। এতে অনিচ্ছা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন নুরুল। ফলে ওই কিশোর তার সঙ্গে যেতে বাধ্য হতো।

গত ১০ জুন রাতেও নুরুল ইসলাম ওই কিশোরকে সমকামিতার জন্য ইটভাটায় নিয়ে যান। সমকামিতার একপর্যায়ে নুরুল ইসলাম মাটিতে পড়ে যান। তখন ওই কিশোর তার গলা টিপে ধরে। এরপর ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। এরপর বাড়ি চলে যায় ওই কিশোর। সমকামিতায় বাধ্য করার কারণে তাকে হত্যা করা হয় বলে সে আদালতে জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই কিশোর একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত নয়। আদালতে সে এ কথা বলেছে। মামলার তদন্ত শেষ। তাই দ্রুতই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান করে মামলা

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান করে মামলা

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম