‘মত ও পথ ভিন্ন হতে পারে কিন্তু গন্তব্য সবার একই’
Advertisement
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ১১:৪১ পিএম
গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। মত ও পথ ভিন্ন হতে পারে কিন্তু গন্তব্য সবারই এক। সেই গন্তব্য হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভ। সেই নৈকট্য হচ্ছে মানুষ হিসেবে এসেছি এ ধরণীতে কল্যানকর, মঙ্গলজনক কিছু অবদান রেখে যেতে। সেটাই হচ্ছে এই মানবজন্মের স্বার্থকতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়িতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ২০১৯ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় পিরোজপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শেখ এ্যানি রহমান উপস্থিত ছিলেন।
শ্রী গৌর নারায়ন রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, গৌতম রায় চৌধুরি ও গোপাল বসু।
পরে অসংখ্য ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে নারী-পুরুষ নির্বিশেষে বিশাল রথযাত্রা রায়েরকাঠি অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
