Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৩:১১ পিএম

বগুড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার শেরপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে নাবিল হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলার শালফা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাবিল হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে বর্ণমালা আইডিয়াল কেজি স্কুলের নার্সারির ছাত্র।

নিহত নাবিলের বাবা জহুরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে নাবিল বাইসাইকেলের টায়ার নিয়ে বাড়ির পাশে খেলতে যায়।

এ সময় টায়ারটি পুকুরের পানিতে পড়ে যায়। সেই টায়ার পুকুর থেকে তুলতে গিয়ে পা পিছলে নাবিল পুকুরে ডুবে যায়। 

পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে সাড়ে ১২টার দিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

পানি নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম