Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১০ বছর ধরে শিকলবন্দি আমিরকে উদ্ধার করলেন ইউএনও

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৮:১০ পিএম

১০ বছর ধরে শিকলবন্দি আমিরকে উদ্ধার করলেন ইউএনও

১০ বছর ধরে শিকলবন্দি আমিরকে উদ্ধার করলেন ইউএনও

Advertisement

নাটোরের গুরুদাসপুরে আমির আলী সুপার মার্কেটের মালিক আমির আলীকে (৬০) ১০ বছর ধরে কোনো চিকিৎসা ছাড়াই টয়লেটের পাশে নোংরা ঘরে শিকলবন্দি রেখেছিল তার স্ত্রী ও তিন সন্তান।

বুধবার গভীর রাতে ইউএনও মো. তমাল হোসেন ঘটনাস্থলে গিয়ে আমিরকে শিকলমুক্ত করেন এবং তার বাড়িতেই একটি ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দেন।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি। অনেক সম্পদ থাকা সত্ত্বেও শুধু মানসিক ভারসাম্যহীন বলে আমিরকে তার বাড়িতেই শিকলবন্দি রাখার সত্যতা নিশ্চিত করেছেন ভাগিনা আবদুর রহিম।

অস্বাস্থ্যকর কুঁড়ে ঘরে শিকলবন্দি রাখা হয় আমিরকে। সেই ঘরে বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। শুধু তাই নয়, তার ঘুমানোর জায়গার পাশে টয়লেট স্থাপন করা। টয়লেটের কাজ সারতেন যে পাত্রে, সেই পাত্রেই পানি পান করতেন তিনি। ভাঙা কুঁড়ে ঘরে টয়লেট, গোসল, খাবারসহ পোকামাকড়ের কামড় খেয়ে ১০ বছর কাটিয়েছেন তিনি।

আমিরের স্ত্রী মনোয়ারা ও ছেলে মঞ্জু জানান, তাকে ১৪ বছর আগে পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু তার চিকিৎসার উন্নতি হয়নি। তাই তাকে শিকলবন্দি রাখা হয়। তারপর আর চিকিৎসা করানো হয়নি।

ইউএনও তমাল হোসেন জানান, আমিরকে নোংরা ঘরে বন্দি রাখার জন্য ভুল শিকার করেছেন স্ত্রী-সন্তানরা। পরবর্তীতকালে আমির আলীর ওপর অমানবিক আচরণ করলে পরিবারের দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

নাটোর

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম