Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমরা ঘর পেয়েছি, শেখ হাসিনা পাবেন বেহেস্ত’

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৯:১৫ পিএম

‘আমরা ঘর পেয়েছি, শেখ হাসিনা পাবেন বেহেস্ত’

ঘর পেয়ে খুশী উপজেলার কালীকচ্ছ গ্রামের মনোয়ারা বেগম

Advertisement

সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তার জন্য প্রাণভরে দোয়া করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১৯৭টি সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

উপজেলার কালীকচ্ছ গ্রামের মনোয়ারা বেগম। স্বামী মারা গেছেন বহু বছর আগে। তিনিসহ একাধিক সুবিধাভোগী বিনামূল্যে ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে সাংবাদিকদের বলেন, আমরা নতুন ঘর পেয়েছি, শেখ হাসিনা পাবেন বেহেস্ত।

সুবিধাভোগী অনেকে বলেন, ভিটে ছিল কিন্তু মাথার ওপর কোনো চাল ছিল না। বৃষ্টিতে ভিজেছি, রোদে শুকিয়েছি। মানুষ হয়েও পশু-পাখির চেয়ে খারাপ অবস্থায় দিন কাটিয়েছি। দেখার কেউ ছিল না। তিনি আমাদের মানুষের মতো জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ‘জমি আছে ঘর নেই’ ১৯৭টি হতদরিদ্র এমন সব পরিবারের মানুষ এই সুবিধা পেয়েছেন। বর্তমানে উপজেলার ইউনিয়নগুলোতে ২৭ উপকারভোগীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজ চলছে।

প্রতিটি ঘর সাড়ে ১৬ ফুট বাই সাড়ে ১০ ফুট এবং এর বারান্দা হবে সাড়ে ১৬ ফুট বাই ৫ ফুটের। সঙ্গে থাকবে একটি করে স্যানিটারি ল্যাট্রিন। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা।

এদিকে এসব ঘর নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজের তদারকি করছেন বলে জানা গেছে।

তবে সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার ৯ ইউনিয়নে ২৭ উপকারভোগীদের ঘরের কাজ শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে হতদরিদ্র পরিবারগুলোকে এ সব ঘর বুঝিয়ে দেয়া হবে।

এর আগে দুর্যোগ সহনীয় ৮টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

তিনি বলেন, গত অর্থবছরে উপজেলার ১৬২ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার এই ঘর নির্মাণ করে দেয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানান, এই প্রকল্পটির প্রতি আমাদের বিশেষ নজরধারি রয়েছে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

আরও পড়ুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম