Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

Advertisement

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার দায়ে মাহিবুর রহমান মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের কাজ করতেন।

মামলার বিবরণে জানা গেছে, কাপ্তাই নতুন বাজারে কাজ করার সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মাহিবুর। পরে অন্যত্র তার বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। 

এ নিয়ে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহিবুর ইট দিয়ে সুমির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে সিগারেটের আগুন দিয়ে লাশে আগুন ধরিয়ে পালিয়ে যান মাহিবুর।

পরদিন বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সুমির পোড়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুমির মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার মাহিবুরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুম বলেন, মামলাটি পরিচালনার জন্য শুরুতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিবেকের দায়বদ্ধতা থেকে তিনি আসামির পক্ষে আইনি লড়াই করেছেন এবং আদালতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। তবে আসামি আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

রাঙামাটিতে এলপিজির তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা

রাঙামাটিতে এলপিজির তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

পর্যটন মৌসুমে জমজমাট রাঙামাটি, কাটেনি অবকাঠামোর সংকট

পর্যটন মৌসুমে জমজমাট রাঙামাটি, কাটেনি অবকাঠামোর সংকট

আরও পড়ুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম