Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠির ‘টিন আইকন’ বুশরা হক

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ পিএম

ঝালকাঠির ‘টিন আইকন’ বুশরা হক

বুশরা হক। ফাইল ছবি

Advertisement

অনন্য প্রতিভার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঝালকাঠির কৃতীশিশু বুশরা হক ‘টিন আইকন’ নির্বাচিত হয়েছে।

তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় টিসিবিডি ইনফরমেটিভ অলিম্পিয়াডে তাকে ‘সম্মাননা ’ দেয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তার হাতে স্মারক তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

থিঙ্কিং চেঞ্জ বাংলাদেশ (টিসিবিডি) ‘সৃজনশীলতায় এগিয়ে যাও, জ্ঞানের আলো ছড়িয়ে দাও’ স্লোগানে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুশরা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে বাংলাদেশ শিশু অ্যাকাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘বেহালা’ বিষয়ে পর পর তিনবার  জাতীয় পুরস্কার পেয়েছে। এর মধ্যে দু’বার প্রথম হয়ে ‘গোল্ড মেডেল’ ও একবার দ্বিতীয় হয়ে ‘সিলভার মেডেল’ পেয়েছে।

এর আগে সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ প্রতিযোগিতায় আবৃত্তি বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়ে ‘ব্রোঞ্জ মেডেল’ পায়।

বুশরা এর মধ্যে একবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করে। এ ছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সে অসংখ্য পুরস্কার পেয়েছে।

বুশরার পিতা এসএম রিয়াজুল হক পলাশ বেসরকারি সংস্থা সূর্যালোক ট্রাস্টের ট্রাস্টি ও একজন ব্যবসায়ী। মা রেহেনা জাহান পপি একজন গৃহিণী।

Advertisement

ঝালকাঠি

Advertisement

আরও পড়ুন

মাদক কারবারি থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাদক কারবারি থেকে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পাখির উড়াউড়ি ও কোলাহলে মুখরিত চলনবিল

পাখির উড়াউড়ি ও কোলাহলে মুখরিত চলনবিল

রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে আটক ৮, গুলিসহ পিস্তল উদ্ধার

রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে আটক ৮, গুলিসহ পিস্তল উদ্ধার

ঘরের খাটের উপর পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ, দলিল নগদ টাকা স্বর্ণালংকার লুট

ঘরের খাটের উপর পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ, দলিল নগদ টাকা স্বর্ণালংকার লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম