রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে আটক ৮, গুলিসহ পিস্তল উদ্ধার
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটিতে বিভিন্ন অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে ২৪ ঘণ্টাব্যাপী শহরে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে গুলিসহ একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদক, চুরি, যৌতুক ও নারী নির্যাতন মামলার আসামিসহ অস্থিতিশীলতা সৃষ্টি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকে জড়িত থাকার অভিযোগে রিজার্ভবাজার এলাকার মো. হাসান (১৯) ও মো. রুবেলকে (২৪), চুরির অভিযোগে কলেজগেট এলাকার মো. রায়হান (২০) ও তবলছড়ি এলাকার মো. শাকিল হাওলাদারকে (২৭), যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে ভেদভেদী এলাকার মো. রিমন আহমেদ দিপু (৩৬) ও আমানতবাগ এলাকার মো. জসিম উদ্দিনকে (৫৭) এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে খাগড়াছড়ির মহালছড়ির লক্ষী চন্দ্র চাকমা ও রাঙামাটির রাজবন বিহার এলাকার অমর জ্যোতি চাকমাকে (৪৫) আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক সবাইকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
