Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

Advertisement

একদিকে মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি, অন্যদিকে পূজামণ্ডপে বাজে কাঁসর-ঘণ্টা। নামাজের সময় মণ্ডপের বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখা হয়। নামাজ শেষ হলে আবার শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। 

এভাবেই দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে আছে ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড়।

শহরের ভাঙা রাস্তার মোড়সংলগ্ন মডেল মসজিদের দুই পাশে রয়েছে জেলা বাস মালিক সমিতি ও জেলা মিনিবাস মালিক সমিতির দুটি পূজামণ্ডপ। মসজিদ ও মণ্ডপের এমন পাশাপাশি অবস্থান ঘিরে এখানে বিরাজ করছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, দুর্গোৎসব ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে। নামাজের সময় মণ্ডপের বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখা হয়। নামাজ শেষে আবার শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর ঐতিহ্যগতভাবেই অসাম্প্রদায়িক শহর। মাঝখানে মসজিদ আর দুই পাশে পূজামণ্ডপ থাকলেও এ নিয়ে কখনো কোনো ভেদাভেদ তৈরি হয়নি। পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বহু বছর ধরে তারা এভাবেই পাশাপাশি ধর্মীয় উৎসব পালন করে আসছেন। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও সম্প্রীতির এ চিত্র দেখে মুগ্ধ হন।

সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায় থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন বলেন, প্রাচীনকাল থেকেই ফরিদপুরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস ও উৎসব পালন করে আসছেন। এ সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে রাজনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা রেঞ্জের আনসার ব্যাটালিয়নের উপপরিচালকের পক্ষে মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক তানজিনা জানান, এখানকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। একই জায়গায় মসজিদ ও পূজামণ্ডপের সহাবস্থান সারা দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আরও পড়ুন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম