Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

Advertisement

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয় দূর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাশেদ খাঁন বলেন, হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে ফিরে তাদের আর রাজনীতি করার কোনো সুযোগ নাই। ৫ আগস্ট যে আওয়ামী লীগের বিদায় জানিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নাম হয়ত আছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নাই। আমাদের সরকার স্পষ্ট জানিয়েছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। একটি দল গণহত্যা চালাল দলীয় সিদ্ধান্ত নিয়ে সেই দলের ব্যানারে আপনি কার্যক্রম পরিচালনা করবেন এটি হতে পারে না। বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে। এই সরকারের দায়িত্ব গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া না।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবনসহ অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

আ.লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

আরও পড়ুন

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম