Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১১:২০ এএম

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রকাশ্যে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে রায়পুরা থানায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালকসহ সাতজনকে আসামি করে মামলা করেন নিহত শফিকুলের ভাই আল আমিন। 

নিহত ব্যবসায়ীর নাম মো. শফিকুল ইসলাম (৩০)। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। তিনি আমিরগঞ্জে থেকে ব্যবসা করতেন।

রাতেই এ ঘটনায় শফিকুলের স্ত্রী রহিমা আক্তার ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেফতার দেখানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান রায়পুরা থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি জানান, বুধবার দুপুর ২টার দিকে রায়পুরার আমিরগঞ্জে মৃধাবাড়ি কবরস্থানের সামনে ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

দুপুরে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

নরসিংদী নিহত গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম