Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ এএম

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত মিনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, জমিজমা নিয়ে বিরোধের জেরে জিয়া ও তার চাচাতো ভাই মিনারুলের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে জিয়ার অন্য ভাইয়েরা মিনারুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জিয়ার মৃত্যু কীভাবে হয়েছে, তা লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এজন্য লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি সম্পর্কে পুলিশ প্রাথমিক তদন্ত করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তের ঘণ্টা পর মিলল কাপড়ে মোড়ানো হালিমার দেহ

তের ঘণ্টা পর মিলল কাপড়ে মোড়ানো হালিমার দেহ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

রাজশাহীতে ডিলার নিয়োগ তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

আরও পড়ুন

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম