Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জ হাসপাতালে দুদক, ২০ ডাক্তারের ৫ জন উপস্থিত

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৯:০৯ পিএম

হবিগঞ্জ হাসপাতালে দুদক, ২০ ডাক্তারের ৫ জন উপস্থিত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

Advertisement

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পান দুদক কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর আধুনিক হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা নিয়মিত উপস্থিত থাকেন না। আবার হাসপাতালে উপস্থিত থাকলেও নিজে বিশ্রাম নিয়ে ইন্টার্নিদের দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। এমন অভিযোগ জানতে পারে দুদক।

এর প্রেক্ষিতে অনেকবার দুদক কর্মকর্তারা কৌশলে সাদা পোশাকে হাসপাতাল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৫ জন চিকিৎসককে উপস্থিত পান দুদক কর্মকর্তারা। তাও আবার তাদের নিজ কক্ষে পাওয়া যায়নি।

পরে দুদকের অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে হাসপাতালে হাজির হন চিকিৎসকরা। এ সময় দুদক তাদের কাছে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নামাজসহ বিভিন্ন অজুহাত দেখান তারা।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ বলেন, বেশ কয়েকদিন ধরে দুদক কর্মকর্তারা বিভিন্ন কৌশলে সদর হাসপাতালের বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। তাই এ অভিযান চালানো হয়েছে।

Advertisement

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

Advertisement

আরও পড়ুন

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম