Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর আত্মহত্যা

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০১:৪৫ পিএম

Advertisement

রংপুরের পীরগাছা উপজেলায় অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  

নিহত স্বামী স্বপন মিয়ার (২৮) বাড়ি গাইবান্ধা জেলায়। আহত স্ত্রী রিনা (২৬) পীরগাছা উপজেলার তোজাম্মেল হোসেনের মেয়ে। 

সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরানী গ্রামে ব্র্যাক অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পরকীয়ার সন্দেহে স্বপন দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরানী গ্রামের ব্র্যাক অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এর পর স্ত্রীর মৃত্যু ঘটেছে ভেবে তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সেখানেই আত্মহত্যা করেন।

পীরগাছা থানার ওসি রেজাউল করীম জানান, ওই স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার বেলা  পৌনে ১টার দিকে উপজেলার চৌধুরানী গ্রামের ব্র্যাক অফিসে ঢুকে স্ত্রীকে কুপিয়ে জখম করেন স্বামী। এর পর সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ সময় আফিসের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী সেখানেই চিকিৎসাধীন।

Advertisement

পীরগাছা নিহত স্বামী স্ত্রী

Advertisement

আরও পড়ুন

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

ডাক্তারদের অবহেলায় যেন কোনো রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তারদের অবহেলায় যেন কোনো রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম