Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

ছবি: যুগান্তর

Advertisement

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের আরও একটি চালান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানি বহনকারী গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে সোমবার সকালে রাশিয়া থেকে একটি ফ্লাইট ভারতের দিল্লি হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। বিমানবন্দরে জ্বালানি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাতে জ্বালানিবাহী তিনটি লরি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওয়ানা হয়। সেনাবাহিনীর নিরাপত্তায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়।

জ্বালানি পরিবহণের সময় মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্টরা জানান, বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়কপথে জ্বালানি বহনকারী গাড়িগুলো রূপপুরে নেওয়া হয়। এ সময় মহাসড়কে যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার কথা রয়েছে। এর অংশ হিসেবে আজ দ্বিতীয় ইউনিটের জ্বালানির তৃতীয় চালান আনা হয়েছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও সাতটি ফ্লাইটে রাশিয়া থেকে কাজাখাস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ হবে।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি রূপপুরে নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

ফেসবুক স্টোরিতে এনসিপি নেতার ‘আগ্নেয়াস্ত্র’ প্রদর্শন, তোলপাড়

ফেসবুক স্টোরিতে এনসিপি নেতার ‘আগ্নেয়াস্ত্র’ প্রদর্শন, তোলপাড়

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

আরও পড়ুন

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম