Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হুমায়ূন আহমেদের জন্মদিনে ছেলেদের নিয়ে নুহাশপল্লীতে শাওন

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:৫৩ পিএম

হুমায়ূন আহমেদের জন্মদিনে ছেলেদের নিয়ে নুহাশপল্লীতে শাওন

হুমায়ূন আহমেদের জন্মদিনে ছেলেদের নিয়ে নুহাশপল্লীতে শাওন

Advertisement

জনপ্রিয় কথা সাহিত্যিক ও লেখক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালিত হয়েছে গাজীপুরের নুহাশপল্লীতে।

ভোর ৫টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন।

ওইদিন সকাল থেকে হুমায়ূন আহমেদের ভক্তরা কবরে শ্রদ্ধা জানাতে নুহাশপল্লীতে ভিড় জমায়।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল জানান, বুধবার রাত ১২টা ১ মিনিটে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে হুমায়ুন আহমেদের হতে গড়া নুহাশপল্লীতে ৭৭১টি মোমবাতি প্রজ্জ্বলন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ভোর ৫টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি দুই ছেলেকে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কবরের পাশে ফাতেহা-পাঠ, কবর জিয়ারত ও মোনাজাত করেন।

এ সময় নুহাশপল্লীর কর্মচারী ও অসংখ্য হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে নুহাশপল্লীতে হোয়াইট হাউসের পাশে স্থাপিত হুমায়ূন আহমেদের ম্যুরালের সামনে আপেল গাছ তলায় হুমায়ুন আহমেদের ৭১তম জন্মদিনের কেক কাটেন তার দুই ছেলে নিষাদ ও নিনিত।

এসময় শতাধিক হুমায়ূনভক্ত, গণমাধ্যমকর্মী ও নুহাশপল্লীর কর্মচারীরাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

জন্মদিন উপলক্ষে নুহাশপল্লীর ভাস্কর আসাদ খান তার একক শিল্পকর্ম প্রদর্শনী করেন। এতে কাঠ দিয়ে তার তৈরি ৭১টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। পরে গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়।

Advertisement

গাজীপুর

Advertisement

আরও পড়ুন

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম