Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১০:৫৪ এএম

Advertisement

রংপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দেয়ায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই প্রসূতির নাম নাছিমা বেগম।

গত ৫ নভেম্বর সদর উপজেলার ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগম সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন। এর পর ফের অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, গত ৫ নভেম্বর সদর উপজেলার ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগমকে ভর্তি করা হয়। সেখানে সিজারে সন্তান জন্ম দেন নাছিমা। তবে রিলিজের পর পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে শনিবার ফের রোজ হাসপাতালে যান নাছিমা। কিন্তু তাকে ভর্তি না করে উল্টো ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে রংপুর মেডিকেলে ভর্তির পর পুনরায় অস্ত্রোপচার হয় তার। পেট থেকে বের হয় গজ-ব্যান্ডেজ। চিকিৎসাধীন রোববার সন্ধ্যায় মারা যান নাছিমা।

তবে রোজ হাসপাতালের ম্যানেজার মোবারক হোসেন মিলন ঘটনাটি অস্বীকার করে বলেন, রোগীর পেটে গজ রাখা হয়নি। এর পর আর বক্তব্য দিতে রাজি হননি তিনি।

Advertisement

রংপুর প্রসূতি মৃত্যু

Advertisement

আরও পড়ুন

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম