Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চরভদ্রাসনে সমাপনীর ৪০ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

Advertisement

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১০:৪৭ পিএম

চরভদ্রাসনে সমাপনীর ৪০ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

Advertisement

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪০ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আনন্দ স্কুলের নামে রেজিস্ট্রেশন (ডিআর) করে এ বছর পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছিল।

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই করে মোট ৪০ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, এ বছর উপজেলার পিইসি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার দুটি কেন্দ্রের আনন্দ স্কুলের পরীক্ষার্থী যাচাই-বাছাই করেছি। এর মধ্যে বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮ জন আনন্দ স্কুলের ভুয়া পরীক্ষার্থী এবং চরহাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরও ২২ জন জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা আনন্দ স্কুলের কো-অর্ডিনেটর বর্ণালী বিশ্বাসকে মোবাইল ফোনে ভুয়া শিক্ষার্থীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এ যুগান্তরকে বলেন, আমি কয়েক মাস আগে এসে উপজেলায় জয়েন্ট করেছি। আমি এসে উল্লিখিত ছাত্রদের ডিআর করা পেয়েছি। তাই ওই সব ভুয়া পরীক্ষার্থীর ব্যাপারে আমার কিছুই করার নেই।

Advertisement

ফরিদপুর

Advertisement

আরও পড়ুন

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম