Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে নিজ বাসায় ছুরিকাঘাতে রেলওয়ে কর্মচারী খুন

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ এএম

ভৈরবে নিজ বাসায় ছুরিকাঘাতে রেলওয়ে কর্মচারী খুন

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। নিহতের নাম মাহবুব আলম (৪০)। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)।

বুধবার গভীর রাতে ভৈরব শহরের চণ্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব একই এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব। 

বৃহস্পতিবার ভোরে রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি। 

পরে গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Advertisement

ভৈরব রেলওয়ে কর্মচারী খুন

Advertisement

আরও পড়ুন

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম