Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের পদক্ষেপে পুনরায় চালু হয়েছে জারিয়ার লোকাল ট্রেন। 

ইঞ্জিন সংকটের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার পর রোববার (৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে সাশ্রয়ী খরচে ময়মনসিংহে যাওয়ার লোকাল ট্রেনটি।

পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে ওই এলাকার হাজারো যাত্রী। এতে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়া এলাকার সাধারণ মানুষকে পোহাতে হয় নানা ভোগান্তি।

গত শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তিতে আজ সকাল থেকেই ময়মনসিংহ থেকে জারিয়ার লোকাল ট্রেনটি আবার চলাচল শুরু হয়।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য থাকা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানো হয়। ফলে আজ সকাল থেকেই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে ট্রেনটি চলাচল শুরু হয়। ট্রেন চালু হওয়ায় স্বস্তি ফিরিয়েছে স্থানীয় নিম্ন-আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে।

জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮ দিন চলাচল করেছিল এই লোকাল ট্রেনটি। আর বাকি অন্যান্য দিন ট্রেনটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। এই রুটে প্রতিদিন গড়ে ৪টি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে যেদিন ট্রেনটি চলেছে, সেদিনও ট্রেনের ট্রিপ সংখ্যা সংকোচিত করা হয়েছিল। কোন দিন ৪টি, কোনো দিন ২টি, আবার কোনো দিন মাত্র ১টি ট্রিপ পরিচালিত হয়েছে।

জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন যুগান্তরকে জানান, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮ দিন চলাচল করেছে জারিয়া লোকাল ট্রেনটি। এর মধ্যে বেশিরভাগ সময়ই ছিল অনিয়মিত ট্রিপ। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপ পরিচালনার পর ইঞ্জিন সংকটের কারনে এটি বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্প্রতি ওনার আমন্ত্রণে রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক, রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিনে জারিয়া রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর এলাকা পরিদর্শন করেন।

শুধু লোকাল ট্রেনই নয়, সরাসরি ঢাকার সঙ্গে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের লক্ষ্যে এই রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য ডিও লেটার পাঠিয়েছেন ডেপুটি স্পিকার। বর্তমানে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই-বাছাই এবং কারিগরি সমীক্ষা পরিচালনা করছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এই রুটে আন্তঃনগর ট্রেন চালু হতে পারে মর্মে জানিয়েছেন স্টেশনমাস্টার মনির হোসেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

আরও পড়ুন

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

দখল-ভরাটে মৃতপ্রায় ‘উজান গঙ্গাপুর খাল’, বিপাকে কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম