Logo
Logo
×

Advertisement

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ ও সিপিএর মধ্যকার সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্টিফেন টুইগ বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও অভিজ্ঞ সংসদ সদস্যদের অংশগ্রহণে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার আয়োজন করা হবে। তিনি ব্যক্তিগতভাবে সেখানে যোগদান করবেন। 

বাংলাদেশের প্রতিনিধিদলে বিরোধীদলীয় ও নারী সংসদ সদস্য অন্তর্ভুক্ত করায় স্টিফেন টুইগ ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি একে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সংসদীয় চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে সিপিএর কার্যক্রম তুলে ধরে স্টিফেন টুইগ কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানসের (সিডব্লিউপি) বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সিপিএ মহাসচিব বাংলাদেশের সংসদ সদস্যদের ‘সিপিএ পার্লামেন্টারি একাডেমি’র অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হওয়ারও পরামর্শ দেন। এসব প্রশিক্ষণ সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, জবাবদিহি ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা সম্পর্কে সংসদ সদস্যদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে স্টিফেন টুইগ রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা ও তাদের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং দীর্ঘদিন ধরে তাদের মানবিক সহায়তা দিয়ে আসায় তিনি বাংলাদেশের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করায় তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও মর্যাদারও প্রশংসা করেন সিপিএ মহাসচিব। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে সিপিএর ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। সিপিএ এবং সিপিএ যুক্তরাজ্য শাখার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও গভীর হবে এবং তা দেশের গণতান্ত্রিক ও সংসদীয় অগ্রযাত্রায় ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্য সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা ও মো. মাহবুবুল আলম এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আরও পড়ুন

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

অনলাইন জিডি: ঘরে বসেই মিলবে পুলিশি সেবা

অনলাইন জিডি: ঘরে বসেই মিলবে পুলিশি সেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম