Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি লিটন হত্যার রায়, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১০:৪৫ পিএম

এমপি লিটন হত্যার রায়, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

মঞ্জুরুল ইসলাম লিটন। ফাইল ছবি

Advertisement

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এ রায়কে কেন্দ্র করে গাইবান্ধার সর্বত্রই আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে।

রায় ঘোষণার সময় এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতিসহ, ছেলে, বোন, আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরু বলেন, এমপি লিটন হত্যাকারীদের আদালতের বিচারক যে রায় দিয়েছেন আমরা তাতে খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে আমরা লিটন হত্যার উপযুক্ত রায় পেয়েছি।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম সরকার লেবু বলেন, প্রয়াত জননেতা এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার রায়ে আদালত আসামিদের যে শাস্তির আদেশ দিয়েছেন তাতে করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এ রায়ে খুশি হয়েছেন।

তবে তিনি পলাতক আসামি চন্দন রায়কে ভারত থেকে ফিরিয়ে এনে অতিদ্রুত রায় কার্যকরের দাবি জানান।

উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল বলেন, আইন সবার জন্য সমান। অন্যায়কারী যে দলের হোক না কেন তাকে শাস্তি পেতে হবে। সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান অন্যায় করেছেন আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। এতে করে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, প্রকৃত দোষী ব্যক্তিদের আদালত যে রায় দিয়েছে তাতে দলীয় এবং ব্যক্তিগতভাবে তিনি খুশি। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

উপজেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক বীরেন চন্দ্র শীল বলেন, এমপি লিটন হত্যার রায়ে উপজেলা বাসদ খুশি।

তিনি বলেন, একজন হত্যাকারীর জন্য যা শাস্তি হওয়া উচিত আদালত তা দিয়েছেন। তবে এ রায় দ্রুত কার্যকর করতে হবে।

উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি পবিত্র কুমার দত্ত বলেন, খুনিদের জন্য যা শাস্তি হওয়া প্রয়োজন আদালত তা দিয়েছেন। এ রায়ে আমরা দোকান মালিক সমিতি অত্যন্ত খুশি।

বাজারের ব্যবসায়ী হামিদুল ইসলাম জানান, শুধু এমপির মামলা নয়, সব মামলার ক্ষেত্রে সঠিক ও দ্রুত রায় কার্যকর করা দরকার। এ রায়ে তিনি খুশি বলে জানান।

Advertisement

গাইবান্ধা

Advertisement

আরও পড়ুন

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

ছয় বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম