Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশের জলসীমা থেকে মিয়ানমারের ১৬ জেলে আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ১০:০৩ পিএম

বাংলাদেশের জলসীমা থেকে মিয়ানমারের ১৬ জেলে আটক

আটক জেলেরা। ছবি: যুগান্তর

Advertisement

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ২টি ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী সেন্টমার্টিনের ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণে বাংলাদেশ জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকারের সময় তাদেরকে আটক করেন।  

আটক জেলেদের শুক্রবার ভোরে সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হলে দুপুরে তাদেরকে টেকনাফে নিয়ে আসা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ২টি ফিশিং ট্রলারসহ ১৬ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করার জন্য সেন্টমার্টিন কোস্টগার্ডের মাধ্যমে টেকনাফে পাঠিয়ে দেয়া হয়েছে।  

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে। 

আটক জেলেরা হচ্ছে মিয়ানমারের আরাকান চান্দামা এলাকার মো. রফিক (মাঝি), মো. দলা, মো. শাকের, মো. তাহের, ইসা আলম, আব্দুল হাবেদ, কওসির, মো. কাশেম, নুর হাশেমী, মো. জলিল, আবু শাহেদ, নবী, হাবিবুর রহমান, মো. হোসেন, মো. রবি, ও মো. রফিক।  

Advertisement

কক্সবাজার টেকনাফ মিয়ানমার জেলে

Advertisement

আরও পড়ুন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম