Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় ব্যবহারিক ক্লাসে দ্রবণের বিস্ফোরণে ৬ ছাত্র আহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৮ পিএম

নওগাঁয় ব্যবহারিক ক্লাসে দ্রবণের বিস্ফোরণে ৬ ছাত্র আহত

ব্যবহারিক ক্লাসে দ্রবণের বিস্ফোরণে স্কুলছাত্র আহত

Advertisement

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট ল্যাবে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষার সময় দ্রবণের বিস্ফোরণে ছয় ছাত্র আহত হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের ল্যাবে এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিন জনের অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

আহতরা হলেন কম্পিউটার বিভাগের ছাত্র তৌহিদ চৌধুরী, নিয়ামুল, রাকিব হাসান, সারোয়ার, শাহরিয়ার জসিম ও সাফি। এদের সবার বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।

কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দ্বিতীয় শিফটের কম্পিউটার বিভাগের ৪১ জন শিক্ষার্থী কলেজের তৃতীয় তলায় ল্যাবে রসায়নের ব্যবহারিক ক্লাস করছিল। এ সময় সেখানে একটি গ্রুপে লবণ ও এসিড পরীক্ষার করার সময় হঠাৎ করে বিকারটি বিস্ফোরণে ফেটে যায়। এতে দ্রবণ ছড়িয়ে পড়ে ওই গ্রুপে থাকা ছয় ছাত্র আহত হয়।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে তৌহিদ চৌধুরী, নিয়ামুল ও সাফির অবস্থা গুরুত্বর হওয়ায় বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। 

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, ছয়জনের মধ্যে তিন জনের অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাদের রামেকে পাঠানো হয়েছে। ওই তিনজনের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। আর বাকী তিনজন আশঙ্কামুক্ত।

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফজলুল হক বলেন, ল্যাবে পরীক্ষার সময় বিকার বিস্ফোরণে ছয় ছাত্র আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আমাদের শিক্ষকরা তাদের সঙ্গে আছেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হবে।

Advertisement

নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট

Advertisement

আরও পড়ুন

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে সরকার আপসহীন: খন্দকার মারুফ

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে সরকার আপসহীন: খন্দকার মারুফ

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম