Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুনারুঘাটের পল্লীতে বিএমডব্লিউ গাড়ি, মালিকের দেশত্যাগ

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ পিএম

চুনারুঘাটের পল্লীতে বিএমডব্লিউ গাড়ি, মালিকের দেশত্যাগ

চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভিতরে বিলাসবহুল বিএমডব্লিউ কার

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভিতরে বিলাসবহুল বিএমডব্লিউ কার জব্দের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগ।

সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর গাড়িটি সিলেটে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলা লেখার কাজ চলছে। এর আগে বিআরটিএর মাধ্যমে গাড়ির মূল্য এবং সিসি নির্ধারণ করা হবে। মূল্য অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, আমরা সিলেট কাস্টমসে মামলা দায়ের করব। তারাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে আমরা গাড়িটি সিলেট কাস্টমসের গোডাউনে প্রেরণ করব।

এদিকে গাড়ীর মালিক লন্ডন প্রবাসী গাজীউর রহমান রোববার লন্ডনে চলে গেছেন বলে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। তার বাংলাদেশের নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, লন্ডন প্রবাসী গাজীউর রহমান কার্নেট সুবিধায় কারটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেন। তিনি হবিগঞ্জ শহরে গাড়িটি ব্যবহার করতেন। নিদিষ্ট মেয়াদ শেষে গাড়িটি আর রাস্তায় না রেখে তিনি তার গ্রামের বাড়িতে রেখে দেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান পরিচালনা করে কারটি জব্দ করে সিলেট শুল্ক গোয়েন্দা অধিদফতর। কাগজপত্র দেখাতে না পারায় শনিবার গাড়িটি সিলেটে নিয়ে যায় তারা।

Advertisement

হবিগঞ্জ

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

অপ্রতিম হত্যা আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম