Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে: জ্যাকব

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ পিএম

সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে: জ্যাকব

মনপুরা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে রাখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। কিন্তু বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরুদ্ধের শক্তি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শনিবার সকালে ভোলার মনপুরার অডিটোরিয়ামে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।

এ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

এর আগে অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি জ্যাকব।

জ্যাকব আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতের অত্যাচারে এ অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অত্যাচারে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুর্গম এই অঞ্চলটি শান্তি ও উন্নয়নের জনপথে পরিণত হয়েছে।

এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা উদ্বোধন হিসাবে বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। 

শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিবরণ তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়া।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করেন। এই সময় জেলা আ’লীগের সম্পাদক আবদুল মমিন টুলুর সঞ্চালনায় জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা সভাপতির বক্তব্য রাখেন।

পরে জেলা সভাপতি দুই একদিনের মধ্যে উপজেলা আ’লীগের কমিটি ঘোষণা করা হবে বলে বক্তব্যে জানান।

সম্মেলন শেষে প্রধান অতিথি এমপি জ্যাকব জেলা কমিটির সভাপতি ও সম্পাদক নিয়ে হেলিকপ্টারযোগে চরফ্যাশন উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।

Advertisement

জ্যাকব জামায়াত ভোলা

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা

পাঁচ শিক্ষিত বন্ধুর মুড়ির দোকান ২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম