Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুরে ট্রাক্টর চায়ের দোকানে, প্রাণ গেল জজকোর্ট কর্মচারীর

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৫ পিএম

দিনাজপুরে ট্রাক্টর চায়ের দোকানে, প্রাণ গেল জজকোর্ট কর্মচারীর

Advertisement

দিনাজপুরে বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শংকর সাহা (৫০) নামে জেলা জজ কোর্টের এক কর্মচারীর। এতে আহত হয়েছে আরও কয়েকজন।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টা দিকে দিনাজপুর শহরের মহারাজা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর সাহা দিনাজপুর শহরের রাজবাটী এলাকার রাজেন্দ্র সাহার ছেলে। তিনি দিনাজপুর জেলা জজ কোর্টের জারীকারক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে একটি বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর শহরের মহারাজা মোড় নামক স্থানে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে শংকর সাহা ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন চায়ের দোকানে থাকা আরও কয়েকজন।

আহতদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি মো. মোজাফ্ফর হোসেনের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

দিনাজপুর

Advertisement

আরও পড়ুন

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যেভাবে উদ্ধার হলো জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ

যেভাবে উদ্ধার হলো জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম