Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের পোশাক পরে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

Advertisement

Icon

পূবাইল প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ পিএম

পুলিশের পোশাক পরে ৫ স্বর্ণের দোকানে ডাকাতি

কালীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় পুলিশের পোশাক পরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উলুখোলা পুলিশ ফাঁড়িসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারে সাত নৈশপ্রহরীকে এক রশিতে বেঁধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ জনের ডাকাত দল ডাকাতি করে। উলুখোলা পুলিশ ফাঁড়ির ঠিক উল্টো পাশে ২০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটে। 

এ সময় উলুখোলা বাজারে যারা আসছিলেন, তাদের পুলিশি তল্লাশির নামে এক জায়গায় আটকিয়ে রাখা হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাঁচটি স্বর্ণের দোকানের তালা-সাটার কেটে সবকিছু লুট করে গাড়িতে করে পালিয়ে যান ডাকাতরা।

ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লেগেছে ৪ ঘণ্টা। এটি নিয়ে জনমনে চলছে নানা চাপা ক্ষোভ।

উলুখোলা পুলিশ ফাঁড়ির প্রধান এসআই রুপম কুমার সরকার জানান, যখন ডাকাতি চলছিল, তখন আমার পুলিশের দল নগরীতে দায়িত্ব পালন করছিল। 

দিবাগত রাত ৩টায় ঘটিনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। 

তবে এর আগেও একটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছিল। আশা করি এবারও ডাকাতদের ধরতে পারব।

Advertisement

কালীগঞ্জ ডাকাতি

Advertisement

আরও পড়ুন

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি: মনিরামপুরে একসারিতে বাবা-মা দুই মেয়ের কবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম