নরসিংদীতে আমরণ অনশনে পাটকল শ্রমিকরা
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম
নরসিংদীতে আমরণ অনশনে পাটকল শ্রমিকরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১২টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেটের সামনে এ কর্মসূচি পালন করেছেন।
অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। এর মধ্যে কর্মসূচি উপলক্ষে শত শত শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ইউএমসি জুট মিলের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন-সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফার দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও এ পযর্ন্ত শ্রমিকদের দাবি দাবা পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পযন্ত আমরণ কর্মসূচি চলবে।
