Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হামলার ঘটনায় উলিপুরের সেই অধ্যক্ষের মামলা

Advertisement

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৪ পিএম

হামলার ঘটনায় উলিপুরের সেই অধ্যক্ষের মামলা

হামলায় আহত হন অধ্যক্ষ আবু তাহের

Advertisement

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজে বিজয় দিবসের কর্মসূচি চলাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর হামলা ও তার অফিস কক্ষ ভাংচুরসহ সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে নামীয় তিনজন ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বাদী হয়ে উলিপুর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিজয় দিবসের কর্মসূচি চলাকালীন দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি কলেজ চত্বরে বহিরাগতরা প্রবেশ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করে গুরুত্বর আহত করেন। হামলার সময় তার কোটের পকেটে থাকা পনের হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এরপর হামলাকারীরা কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। তার কক্ষে রক্ষিত সিসি ক্যামেরার মনিটর ও ডিভিআর মেশিন হামলাকারীরা চুরি করে নিয়ে যায়।

এ অভিযোগে অধ্যক্ষ আবু তাহের বাদী হয়ে পৌরসভার মধ্যবাজার এলাকার ইছাহক মোল্লার ছেলে মোনা মোল্লা (৩৫), ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মানিক (২৮), সবুজ ওরফে পচাসহ (২৭) অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীকে মারপিট ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত তিনজন আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে ২নং আসামি মো. মানিক উলিপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার বেদিতে জুতা পায়ে ওই অধ্যক্ষ পুষ্পস্তবক অর্পণ করেন। জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই দিন দুপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে মারপিটসহ তার অফিস কক্ষে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় আহত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Advertisement

কুড়িগ্রাম

Advertisement

আরও পড়ুন

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম