Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ঘরের মেঝে খুঁড়ে মিলল নিখোঁজ ছাত্রীর লাশ!

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪১ পিএম

ঠাকুরগাঁওয়ে ঘরের মেঝে খুঁড়ে মিলল নিখোঁজ ছাত্রীর লাশ!

সুমনা। ফাইল ছবি

Advertisement

নিখোঁজের চারদিন পর ঘরের মেঝে খুঁড়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া মহল্লার ইয়াসিন আলীর বাড়ি থেকে ওই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমনা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্কুলছাত্রীকে হত্যার কথা স্বীকার করে সে।

সুমনার বাবা জুয়েল বলেন, আমার মেয়ে মেধাবী ছিল। বার্ষিক পরীক্ষাও দিয়েছে, এবার চতুর্থ শ্রেণিতে ওঠার কথা। কিন্তু তার আগেই মেয়ের মরা মুখ দেখতে হলো আমাকে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের কারণ এখনো বলা যাচ্ছে না।

Advertisement

শিশু ছাত্রী ঠাকুরগাঁও

Advertisement

আরও পড়ুন

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমান ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমান ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

নেই হাত-পা-মাথা, পদ্মায় ভাসছে দেহ

নেই হাত-পা-মাথা, পদ্মায় ভাসছে দেহ

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম