সিঁথিতে সিঁদুর পরিয়ে ৭ বছর সংসার, নিবন্ধন করতে বলায় স্বামী উধাও
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১২:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ শহরে রাম ঠাকুর মন্দিরে নিয়ে গিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ের নামে ৭ বছর ধরে নিপীড়নের অভিযোগ উঠেছে সজীব আহম্মদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর থানায় সজীবের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী। মামলা দায়েরের পর থেকে সজীব উধাও হয়ে গেছে।
অভিযুক্ত সজীব নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রেললাইন কলাবাগান এলাকার রহমতউল্লাহর ছেলে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, সজীবের সঙ্গে সনাতন ধর্মের এক তরুণীর প্রেম হয়।
এরপর শহরের নতুন পালপাড়া এলাকার রাম ঠাকুর মন্দিরে নিয়ে গিয়ে ওই তরুণীর সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করে ৭ বছর সংসার করেন।
এই সময়ে ওই তরুণী সজীবকে বারবার বিয়ের কথা বললেও গায়ে মাখেননি। ২ ডিসেম্বর সজীবকে বিবাহের নিবন্ধন করার কথা বললে সে অকথ্য ভাষায় গালাগাল করে বাসা ছেড়ে চলে যায়। পরে ওই তরুণী সজীবের নামে মামলা করেন। পুলিশ সজীবকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সজীবের বাড়ি বন্দরের কলাবাগ এলাকায় হলেও ঘটনাটি সদর থানা এলাকায় ঘটেছে এবং সদর থানায় মামলা হয়েছে। তবে এ বিষয়ে সদর থানা আমাদের কাছে সাহায্য চাইলে সর্বাত্মক সহযোগিতা করব।
