Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘সরকারের উন্নয়নের পাশাপাশি দুর্নীতিতেও আচ্ছন্ন হয়ে যাচ্ছে গোটা দেশ’

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

‘সরকারের উন্নয়নের পাশাপাশি দুর্নীতিতেও আচ্ছন্ন হয়ে যাচ্ছে গোটা দেশ’

জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইল ফলকে দেশ এগিয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে দূর্নীতিতেও ছেয়ে যাচ্ছে গোটা দেশ। 

শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সরকারের ভেতরে থাকা কতিপয় অসাধু রাজনৈতিক নেতা, কিছু অসাধু-দূর্ণীতি পরায়ণ কর্মকর্তার কারণে রূপপুর বালিশ কাণ্ডের মতো বড় বড় দুর্নীতির জন্য সব উন্নয়ন আজ থমকে যাচ্ছে।  ওই সব ছাড়পোকা, উইপোকাদের দুর্নীতির মূল উৎপাটন করার জন্যই জাসদ আজ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। 

এ সময় শিরিন আখতার আরও বলেন, দেশ যখন আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি সাম্প্রদায়িক শক্তি এই উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করার জন্য জঙ্গি তৎপরতার মাধ্যমে এ দেশের যুব সমাজকে ভিন্ন পথে চলিত করার অপ-তৎপরতা চালাচ্ছে। এদেরকে দূর করতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে জাসদ আগামীদিনগুলোতে পুরষদের পাশপাশি নারী ও যুবসমাজকে নিয়েই সংবিধানের মূল লক্ষ্য সমাজতন্ত্র ও গণতন্ত্রের আন্দোলন জোরদার করতে বদ্ধ পরিকর।

সরকারি দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে শিরিন আখতার বলেন, সারাদিন বঙ্গবন্ধুকে জপ করবেন, মুজিববর্ষ পালন করবেন, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, তার স্বপ্ন সোনার বংলাদেশ গড়ার জন্য তার দেয়া সংবিধান থেকে দূরে থেকে দুর্নীতিতে জড়িয়ে পরবেন, তাতে-তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে শোষন বৈষম্যহীন সোনার বাংলা গড়া যাবে না।  দেশ থেকে দুর্নীতি, দূরাচার, বৈষম্য দূর করুন তা হলেই হবে মুজিবর্ষের স্বার্থকতা।

জেলা জাসদের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি সফিউদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ও জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ।

নতুন কমিটিতে পুনরায় সভাপতি পদে চিত্ত রঞ্জন বিশ্বাসকে সভাপতি এবং সাইদুল ইসলাম ডালিমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা জাসদের কমিটি ঘোষণা করেন।

Advertisement

শিরিন আখতার জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

Advertisement

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম