Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুমা নামাজের পর ইসলাম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১০:১২ এএম

জুমা নামাজের পর ইসলাম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

ছবি: সংগৃহীত

Advertisement

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে একই পরিবারের চারজন ইসলাম গ্রহণ করেছেন।

জেলার জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা তারা।

ইসলাম গ্রহণ করা চার ব্যক্তি হলেন- আবদুল্লাহ (৩০), তিনি তার আগের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। তার স্ত্রী শ্রীমতি বালা দাসের (২৫) নতুন নাম রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনীর (৬) নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগের নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।

গত ২৪ জানুয়ারি জুমা নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দোহার কাছে কালেমা পড়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হন একই পরিবারের চার সদস্য।

এর আগের দিন সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন তারা।

এ বিষয়ে নওমুসলিম আবদুল্লাহ বলেন, ইসলাম ও মুসলমানদের রীতিনীতি দেখে এই ধর্মের প্রতি আমার আগ্রহ জন্মায়। বিয়ের আগ পর্যন্ত এ বিষয়ে একটি ভাবনা কাজ করত। বিয়ের পর স্ত্রীকে আগ্রহের কথা জানালে আমার স্ত্রীও ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

এর পরই পরিবারসহ শুক্রবার স্থানীয় মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করেন বলে জানান তিনি।

 

Advertisement

ইসলাম জামালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম