Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

কালকিনি থানা

Advertisement

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূর গোসলের দৃশ্য এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী রাসেল চৌকিদার বাদী হয়ে অভিযুক্ত মানিক সরদারের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বিকালে ভুক্তভোগী ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযুক্ত মানিক সরদার (৩৮) কালকিনি পৌর এলাকার দক্ষিণ মজিদবাড়ী গ্রামের সোবাহান সরদারের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক সরদার পলাতক রয়েছেন বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক সরদার ও রাসেল চৌকিদার একই এলাকায় পাশাপাশি বসবাস করে আসছিলেন। গত ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বাদীর স্ত্রী নিজ বাসার পুরোনো টিনের গোসলখানায় গোসল করার সময় অভিযুক্ত মানিক কৌশলে তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। শুধু তাই নয়, ওই দিনই গভীর রাতে রাসেল চৌকিদার ও তার স্ত্রীর একসঙ্গে ঘুমানোর দৃশ্যও একইভাবে মোবাইলে গোপনে ধারণ করেন মানিক।

পরবর্তীতে ওই গোপন ভিডিও ভুক্তভোগী গৃহবধূকে দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া শুরু করে অভিযুক্ত মানিক সরদার। পাশাপাশি ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাদীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত মানিক সরদার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মানিক পালিয়ে যায়। অভিযুক্ত তার মনের ইচ্ছা পূরণ করতে না পেরে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগ পেলে খুন করার হুমকি দেয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্ত মানিক সরদার গাঁজা, ইয়াবাসহ এলাকায় চুরি, ছিনতাই এবং নারীদের গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে। অভিযুক্ত মানিক সরদারের নামে চুরি, ছিনতাই এবং গাঁজা-ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে।

রাসেল চৌকিদার জানান, আমার স্ত্রীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে মানিক কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি লম্পট মানিকের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মানিককে এলাকায় পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনাটি আমি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন; এ ঘটনায় তদন্তসাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

আরও পড়ুন

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম