শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ
Advertisement
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
বর্তমানে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাহাবুব খান ও ফিরোজা সরদারের পক্ষের লোকজনের মধ্যে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।
মাহাবুব খান অভিযোগ করে বলেন, আমার পৈতৃক সম্পত্তি ফিরোজা সরদারের পক্ষের লোকজন দখল করতে আসেন। এতে আমরা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন আমাদের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন।
অন্যদিকে ফিরোজা সরদার অভিযোগ করে বলেন, মাহাবুব খান আমাদের জমি জোরপূর্বক দখল করতে রাতের আঁধারে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। রোববার আমরা জমিতে গেলে মাহাবুব খানের লোকজন আমাদের ওপর বোমা হামলা করেন।
শিবচর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6acb79ecb1ce2.jpg)