Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাদারীপুরের শিবচরে জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: যুগান্তর

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পৃথিবীতে যে কয়টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে। ইলিশ দেশের জাতীয় সম্পদ। কিছুতেই এই সম্পদ নষ্ট করা যাবে না। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইলিয়াছ আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় ১৫১ জন জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একটি ছোট মা ইলিশ দেড় লাখ ডিম ছাড়তে পারে। আর দুই কেজির বড় ইলিশ ২০ লাখ ডিম ছাড়ার সম্ভাবনা থাকে। এতে বাড়বে ইলিশের উৎপাদন। মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বানের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও রাজনৈতিক নেতাকর্মীদের তৎপর থাকতে অনুরোধ জানান তিনি। 

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশের বাজারে আগুন

ইলিশের বাজারে আগুন

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিল সরকার

সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিল সরকার

আরও পড়ুন

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম