Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

তাইজুল সরদার

Advertisement

ভাড়ায় মারামারি করতে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় মো. তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালের এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তাইজুল আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলোচিত মানিক সরদার হত্যা মামলার আসামি এবং তিনি জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে।

তবে নিহতের পরিবারের দাবি— তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০-১২ জন যুবক ভাড়ায় এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইয়ের শিকার হয়ে তার মৃত্যু হয়।

এদিকে নিহত তাইজুল দীর্ঘদিন যাবত আলীনগরে তার দলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নিহতের ভাই ও তার পরিবার অভিযোগ করে বলেন, তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। তারা মিলন সরদারসহ সব অভিযুক্তের ফাঁসি দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত মিলন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আরও পড়ুন

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম