Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে স্কুলের পিটিতে দাঁড়িয়ে ছাত্রীর মৃত্যু

Advertisement

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৩:০২ পিএম

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিটিতে দাঁড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিরিন আকতার।

বুধবার সকালে উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ শিক্ষার্থীর মৃত্যু হয়।

শিক্ষার্থী শিরিন আকতার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও  ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়ে পিটি চলার সময় হঠাৎ শিরিন আকতার জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় অন্য শিক্ষার্থীরা তাকে কোলে করে বিদ্যালয় মিলনায়তনে নিয়ে যায়। সেখান থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে হাসপাতালের চিকিৎসক ইফ্ফাত রুবাইয়াত শিরিন আকতারকে মৃত ঘোষণা করেন।

শিরিনের মা জ্যোৎস্না আকতার জানান, সকাল ৭টার দিকে কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে আসে শিরিন। আসার সময় স্কুলে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে আসে। সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পাই শিরিন অসুস্থ্। এর পর হাসপাতালে এসে দেখি আমার মেয়ে আর নেই।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবদুর রশিদ বলেন, শিরিন আকতারের মৃত্যুর খবর শুনে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Advertisement

চাঁদপুর ছাত্রী মৃত্যু

Advertisement

আরও পড়ুন

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম