Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জেএসসিতে বরিশালে জিপিএ ৫ পেল আরও ৪৩ শিক্ষার্থী

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:৪৬ পিএম

জেএসসিতে বরিশালে জিপিএ ৫ পেল আরও ৪৩ শিক্ষার্থী

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। ফাইল ছবি

Advertisement

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ৪৩ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ৪ জন পরীক্ষার্থী।

বুধবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ৪ জন শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। ৩ হাজার ৮ জন জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ১৫৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে।

এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিল। সারা দেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড

Advertisement

আরও পড়ুন

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম