দীঘিনালায় ১২ লাখ টাকাসহ ইউপিডিএফ সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ এএম
দীঘিনালায় ইউপিডিএফ সদস্য আকাশ চাকমা আটক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ইউপিডিএফ (প্রসিত) সদস্য আকাশ চাকমাকে আটক করা হয়েছে।
রোববার রাত ১টার দিকে উপজেলার বাবুছড়া মগ্য কার্বারিপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ লাখ ৮৪ হাজার ৫৪৫ টাকাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আটক আকাশ চাকমা দীঘিনালার বাবুছড়ার মৃত নলেন্দ চাকমার ছেলে। তিনি চাকমা ইউপিডিএফ প্রসিত দলের বাঘাইহাট (গংগারাম) এলাকার চিফ কালেক্টর।
জানা যায়, রোববার রাতে আকাশ চাকমা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল তাকে থামানোর সংকেত দেয়। সংকেত উপেক্ষা করে আকাশ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, আকাশ চাকমার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
