Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিংড়ায় জাতীয় সঙ্গীতের সময় স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৮:৪৬ পিএম

সিংড়ায় জাতীয় সঙ্গীতের সময় স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর

স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর করায় আটক খোকন হোসেন

Advertisement

নাটোরের সিংড়ায় জাতীয় সঙ্গীতের সময় জাহাঙ্গীর হোসেন নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীকে মারধর করেছে অপর এক শিক্ষার্থীর বাবা খোকন হোসেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার বাহাদুরপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খোকন হোসেন হোলাইগাড়ী গ্রামের হাসেম আলীর ছেলে।

এ ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে অভিযুক্ত খোকন হোসেনকে আটক করে সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানা ও স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে খোকন হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র রাব্বি ও জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার স্কুলে জাতীয় সঙ্গীতের সময় শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেনকে মারধর করে খোকন হোসেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে আটকে রেখে থানায় খবর দেয় শিক্ষকরা।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

নাটোর

Advertisement

আরও পড়ুন

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম