Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহে মুজিব কোট নিয়ে শিক্ষা অফিসারের বাণিজ্যের পাঁয়তারা

Advertisement

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৬:৩৭ পিএম

ময়মনসিংহে মুজিব কোট নিয়ে শিক্ষা অফিসারের বাণিজ্যের পাঁয়তারা

মুজিব কোট। ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মুজিব কোটের নামে অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষকগণের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম মুজিব শতবর্ষ উদযাপনে সব বিদ্যালয়কে স্লিপ বরাদ্দের টাকায় তার কাছ থেকে ১২টি করে মুজিব কোট নেয়া বাধ্যতামূলক করেছেন। যার বাজার মূল্য অনধিক ৮ হাজার টাকা হলেও তিনি নিচ্ছেন ১৫ হাজার ৬০০ টাকা করে। 

এতে উপজেলার ১৪১টি বিদ্যালয় থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষকগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করলেও হয়রানীর ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আশেপাশের অন্য কোনো উপজেলায় এ ধরনের নিয়ম না থাকলেও শিক্ষা অফিসার নিজে লাভবান হওয়ার জন্য অতি উৎসাহী হয়ে আমাদের মুজিব কোট নিতে বাধ্য করছেন। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম জানান, মুজিববর্ষ সুন্দরভাবে উদযাপন করতে ইউনিয়ন কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের বিভাগীয় উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, এ ধরনের কোনো নিয়ম নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মুজিববর্ষ কোট ময়মনসিংহ

Advertisement

আরও পড়ুন

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম