Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলায় কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আহত হরিণ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৮:০৪ পিএম

ভোলায় কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আহত হরিণ

আহত হরিণ। ছবি: যুগান্তর

Advertisement

ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য মেঘনার চর জহিরউদ্দিনে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আশ্রয় নেয় একটি আহত হরিণ।

বৃহস্পতিবার আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দেন বন বিভাগের কর্মীরা। 

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, বনে পানি সংকট দেখা দেয়ায় বন থেকে বের হয়ে আসা একটি হরিণ স্থানীয় এক ঝাঁক কুকুরের হামলার মুখে পড়ে। তাড়া খেয়ে এটি চরজহিরউদ্দিনের ৩ নং ওয়ার্ডের মো. কামাল হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। 

খবর পেয়ে বনের বিট কর্মকর্তা শাহে আলম ওই বাড়িতে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার পর বিকালে এটি ফের বনে অবমুক্ত করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা। 

এদিকে স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও এ মৌসুমে বনে মিঠা পানির সংকট দেখা দেয়। মিঠা পানির জন্যই হরিণ নদী সাঁতরে লোকালয়ে চলে আসে।

Advertisement

ভোলা হরিণ

Advertisement

আরও পড়ুন

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম