Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিনাটিকিটে রেল ভ্রমণ করায় ভৈরবে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১১:০৭ পিএম

বিনাটিকিটে রেল ভ্রমণ করায় ভৈরবে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

Advertisement

বিনাটিকিটে রেল ভ্রমণ করার অপরাধে ভৈরব রেলস্টেশনে ৭৬৫ জন ট্রেনযাত্রীকে ১ লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা ব্লক চেকিং দিয়ে জরিমানা করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রীদের কাছ থেকে এই জরিমানা আদায় করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ব্লক চেকিং পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতির সময় বিনাটিকিটধারী যাত্রীদের কাছ থেকে ওই জরিমানার টাকা আদায় করে কর্তৃপক্ষ।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার এ কে এম কামরুজ্জামান জানান, বিনাটিকিটে রেল ভ্রমণ রেলওয়ে আইনে একটি অপরাধ। ট্রেনে টিকিট ছাড়া রেল ভ্রমণে নিরুৎসাহিত করতেই প্রায় সময় স্টেশনে ব্লক চেকিং বা ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা আদায় করা হয়। রোববার ৭৬৫ জন যাত্রীকে ১ লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের ব্লক চেকিং ভৈরব রেলস্টেশনে নিয়মিত চলবে বলে তিনি জানান।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড.খন্দকার মারুফ

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম