Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ভিক্ষুকদের ১ বছর খাওয়াবেন আ’লীগ নেতা!

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১১:১৭ পিএম

বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ভিক্ষুকদের ১ বছর খাওয়াবেন আ’লীগ নেতা!

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে মুজিববর্ষকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় প্রতিদিন তিনজন পাগল অথবা ভিক্ষুককে আগামী এক বছর দুপুরের খাবার খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে।

রোববার দুপুরে এ কর্মসূচি শুরু করেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপ্লব মজুমদার।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি রাজনৈতিক ইতিহাস। তিনি সারা জীবন ক্ষুধার্ত মানুষের রাজনীতি করেছেন। সেই আদর্শ বুকে লালন করে আমি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় গরিব-দুখি মানুষদের আহার করানোর সিদ্ধান্ত নিয়েছি।

ভোগের নয়-ত্যাগের রাজনীতি থেকে শিক্ষা নেয়ার জন্য এ কাজ শুরু করেছি বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

নেত্রকোনা

Advertisement

আরও পড়ুন

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম